বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১:৩০ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাখাওয়াত হোসেন অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করেছেন। জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের পেশকার রমনী রঞ্জন সরকার জানান, মঙ্গলবার খুব সকালে উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদী এলাকার কদমবাড়ি ও ত্রিমুখী খালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪টি চায়না দুয়ারী জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। ওই দিন দুপুরে আদালতের বিচারকের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপ-পরিদর্শক মো. আলী হোসেনসহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ এবং নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে তার অভিযান অব্যাহত থাকবে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর