বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহারে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে  র‍্যালি ও আলোচনা সভা

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১:০১ অপরাহ্ণ
smart

বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  সকাল  ১১ টার দিকে সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে হতে একটি বর্ণাঢ্য র‍্যালি  বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। অনুষ্ঠানে বক্তারা তামাকমুক্ত বিশ্ব গড়তে তামাক মুক্ত করণ বিষয়সমূহ এবং তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন।
অন্যান্যের মধ্যে  কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন নাহার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর