বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১:০০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপুর্ণ মন্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার (৩০ মে) সন্ধায় উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয থেকে একটি মিছিল বের হয়ে প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজার হয়ে উপজেলা পরিষদ এলাকা সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আ.ফ.ম. ফরহাদ হোসেন, ঢাকা পলিটেকনিক উত্তরার ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম, ছাত্রলীগের অন্যতম কর্মী তুষার আল ইমরান, নাদির হোসন প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীকে কুরুচিপুর্ণ মন্তব্যকারী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিচার দাবী করেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর