বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন

ঝালকাঠি প্রতিবেদকঃ
আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২, ১০:৪৩ অপরাহ্ণ

ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। সোমবার ৩০মে বিকালে ঝালকাঠি কোর্ট মসজিদে দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট মো: সৈয়দ হোসেন, সদস্য সচিব এড. শাহাদাৎ হেসেন, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম জামাল, এ্যাড. হুমায়ূন কবীর বাবুল,  শহর বিএনপি’র সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মো: আনিচুর রহমান তাপু, জেলা কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা সভাপতি  অধ্যাপক এজাজ আহমেদ, সাধারণ সম্পাদক মো: খোকন মল্লিক, জেলা কৃষক দলের আহ্বায়ক মো: তকদীর হোসেন, সাধারণ সম্পাদক চাষী মো: নান্না খলিফা, জেলা যুবদলের আহ্বায়ক মো: শামীম তালুকদার, সদস্য সচিব এড. আনিসুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মো: টিপু সুলতান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার মো: সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: গিয়াস সরদার দীপু, সদর উপজেলা ছাত্রদলের  আহ্বাযক মো: তৌহিদ হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শামীম মৃধা প্রমুখ।
দোয়া ও মোনাজাতে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থত াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করা হয়। দোয়া ও মোনাজাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নলছিটি উপজেলা ও পৌর বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে যুবলীগ ছাত্রলীগের ন্যাক্কার জনক হামলা চালানোর অভিযোগ করেছে জেলা বিএনপি। গতকাল বিকাল ৫. ১৫ ঘটিকায় পূর্ব নির্ধারিত নলছিটি লঞ্চঘাট এলাকায় খাস মহল জামে মসজিদে আছরের নামাযের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে যুবলীগ ছাত্রলীগ উস্কানী মূরকলক শ্লোগান দিতে দিতে মসজিদ প্রাঙ্গনে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর হামলা চালায় বলে বিএনপি দাবী করেছে। বিএনপি’র একটি সূত্র জানায় হামলায় নলছিটি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান সরদার হিরু, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন রিদয়, উপজেলা যুবদল নেতা আফজাল হোসেন মৃধা, নলছিটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ হিমেল সহ ১০ জন নেতা কর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় ঝালকাঠি জেলা বিএনপি আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জেলা বিএনপি আজকের এ ঘটনাকে ফ্যাসিবাদী চরিত্রের এ ভয়নাক রুপে সরকার দলীয় যুবলীগ ছাত্রলীগ উপনীত হয়ে মুসলমানদের পবিত্রতম স্থান মসজিদ প্রাঙ্গনে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করার ঘটনায় দোষীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর