বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

আত্রাইয়ের যুবক ঈশ্বরদী থেকে নিখোঁজ

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ

নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৩৫) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি তার কর্মস্থল পাবনার ঈশ্বরদী থেকে নিখোজ হন। এ ব্যাপারে ওই যুবকের পিতা ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়, মামুন পাবনার ঈশ্বরদীতে দিশা এনজিও সাহাপুর শাখায় কর্মরত ছিলেন। গত ১৮ মে ওই শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাকুরী হতে বাধ্যতামূলক ছুটি দেন। এদিকে বাধ্যতা মূলক ছুটির অফিস আদেশ প্রাপ্তির পর মামুন তার দায়িত্ব বুঝে দেয়ার জন্য কয়েকদিন সেখানে অবস্থান করেন। গত ২১ থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও (০১৭৫০-৬১৮৪৬৭) সার্বক্ষণিক বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে ওই যুবকের পিতা ফজলুর রহমান গত ২৩ মে ঈশ্বরদী থানায় একটি জিডি করেছেন (জিডি নং- ১২০১, তারিখ ২৩-৫-২০২২ ইং)। ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, জিডি হয়েছে, তদন্তের জন্য একজন দারোগাকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর