বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় সম্প্রীতিরক্ষা ও গুজব প্রতিরোধে তথ্য অফিসের সভা অনুষ্ঠিত 

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২, ১২:১৫ পূর্বাহ্ণ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে বান্দরবান জেলার লামায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোস্তফা জামাল প্রধান অতিথি ছিলেন।
লামা তথ্য অফিসের আয়োজনে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সচেতনতায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ ও কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক।
এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সচেতনতা বিষয়ের উপর বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ।
সচেতনতা সভায় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী, ইমাম, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির দুশতাধিক নারী পুরুষ অংশ নেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর