টাঙ্গাইলের মধুপুরের ৩ নং বেরীবাইদ ইউনিয়নে সমাজের সার্বিক উন্নয়নে এবারের ১৫ জুন, ২০২২ আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আবারো নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী জুলহাস উদ্দিন এলাকার উন্নয়নের স্বার্থে মাঠে নেমেছেন। সবসময় সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন গঠন করতে চান তিনি। একই সাথে মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান।
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন প্রসঙ্গে বর্তমান চেয়ারম্যান জুলহাস উদ্দিন বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন, দেশরত্ন শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে ছাত্রজীবন থেকেই জড়িত। আমি বেরীবাইদ ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করতে চাই, সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, উন্নয়নশীল রাষ্ট্র বিনির্মাণে সহযোগীতা করতে চাই। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য। সারাদেশের মধ্যে সন্ত্রাস, দূর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হবে বেরীবাইদ ইউনিয়ন।
সৎ, যোগ্য ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার জুলহাস উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি গরীব দুঃখীদের সেবা করতে পারলেই খুশি হই। ইনশাআল্লাহ। আধুনিক ও উন্নত ইউনিয়ন গঠনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।