টাঙ্গাইলের বাসাইলে শিশু তৃষা (৯) কে শারিরিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এব্যাপারে বাসাইল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তৃষা উপজেলার ভাটপাড়া গ্রামের আবু ভূইয়ার ছোট মেয়ে। সে বাসাইল শহীদ ক্যাডেট স্কুলের ২য় শ্রেনীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানাযায়, ২৬ মে বৃহঃবার বিকাল ৫ টায় তৃষার মা তার বড় ছেলেকে নিয়ে স্কুল হতে বাড়িতে এসে দেখতে পায় তার মেয়ে তৃষা ঘরের ছিলিং ফ্যানের সাথে গলায় উড়না বাধা অবস্থায় ফাসিঁতে ঝুঁলে আছে। এসময় বাড়িতে কোন লোকজন ছিলনা। তৃষার মা ও ভাই দুজনে মিলে তৃষাকে ঝুলন্ত অবস্থা হতে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এসময় তৃষার অবস্থ আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। টানা দুইদিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে ২৮ মে শনিবার বিকাল ৪.৩০ মানিটে তৃষার মৃত্যু হয়।
তবে পরিবারের দাবি তৃষাকে যৌন নির্যাতনের চেষ্টা করে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার রাতে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে সবটা জানা যাবে। তৃষার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে প্রেরণ করা হবে।