বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

গজালিয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত হলেন প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে

নাজমুল হুদা, লামাঃ
আপডেট সময়: শনিবার, ২৮ মে, ২০২২, ৬:৫৪ অপরাহ্ণ

 লামার গজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে ভারতে “মহাত্মাগান্ধী আন্তর্জাতিক পুরস্কার” ও “ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়াড” সম্মাননা পুরস্কার লাভ করায় নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও কর্মচারিদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধান শিক্ষক ।শনিবার (২৮ মে) সকাল ১১ টায় হলরুমে বিদ্যালয়ের আয়োজনে এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে।
আরও সহকারি প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক উসুইঞোয়াই মার্মা (জয়), লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,সহকারি শিক্ষক শাহ আলম,আব্দুল মালেকসহ শিক্ষক -শিক্ষার্থী,অভিভাবক, কর্মচারিবৃন্দ।
সেক্ষেত্রে প্রাপ্ত সনদ ইংরেজিসহ বঙ্গানুবাদ পাঠ করেন সহকারি শিক্ষিকা শুভ্রা ধর।
 অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কম্পিউটার ল্যাব অপারেটর, মোঃ এজাজুল হক।
 উল্লেখ্য যে, দূর্গম পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ গত ১৫ মে,২২ ইং, বেঙ্গল এডুকেশন ডেপলভমেন্ট ফাউন্ডেশন কর্তৃক” ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশীপ এ্যাওয়াড.২২ ইং,” ভারতের সাইন্সসিটি অডিটোরিয়াম, কলকাতা।
আরও ১৩ মার্চ,২০২২ ইং, অল ইন্ডিয়া মহান্মগান্ধী  লিটাররেচি মিশন,রবীন্দ্র ভবণ বারাসাত কলকাতা হতে সরাসরি তিনি বেঙ্গল এডুকেশন ডেপলভমেন্ট ফাউন্ডেশন কর্তৃক “মহান্মগান্ধী আন্তর্জাতিক পুরস্কার ” লাভ করায় গজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রধান শিক্ষক বিশ্ব নাথ দেকে এ ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর