ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি তুচ্ছ ঘটনায় এক অসহায় মুক্তিযোদ্ধার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছেলে,পুত্রবধূ সহ কয়েকজন আহত হয়েছে।মামলার ২য় আসামী মজেন্দ্র চন্দ্র রায়(৪১)কে গ্রেফতার করেছে পুলিশ ।বৃহস্পতিবার রাত ৮টায় তাকে তার বাড়ি হতে গ্রেপ্তার করে ।
পুলিশ জানায়, জেলার রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট জোতপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাতিয়া বর্মনের একটি ঢেউটিন প্রতিবেশি বিক্রম রায় বলদেব, মজেন্দ্র চন্দ্র রায়, আশারু বর্মন, ধনদেব বর্মন, প্রতাপ চন্দ্র মাঝে সংঘর্ষ বাধে।তাদের অতর্কিত হামলায় মুক্তিযোদ্ধা রাতিয়া বর্মন, ছেলে খিতেন রায় ও ,দুই পুত্রবধূ শান্তি রানী,পবিত্রা রানী সহ কয়েকজন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা রাতিয়া বর্মন বাদী হয়ে ৫ জনকে আসামী করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামী মজেন্দ্র চন্দ্র রায়কে গ্রেপ্তার করে ।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান, মামলার প্রধান আসামী ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালত তার জামিন আবেদন না মন্জুর করে জেলহাজতে প্রেরণ করে। মজেন্দ্র চন্দ্র রায় নামে একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে । অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
#CBALO/আপন ইসলাম