বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

নবাবগঞ্জে ট্রান্সফর্মার চুরির সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৪ চার সদস্য গ্রেফতার

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মে, ২০২২, ৬:১৩ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে (২৭ মে) রাত্রি অনুমান ৩.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানাধীন জয়পুর ইউনিয়নের অন্তর্গত কামার পাড়া গ্রামের জনৈক দিলীপ কুমার (৫৫), পিতা-মৃত হরিপদ কুমার এর খুলিয়ানে থাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করার সময় আসামী ১। শ্রী সোহাগ মোহন্ত ওরফে নন্দ ঘোষ(২৪), পিতা-শ্রী গৌতম মোহন্ত, সাং- গ্রাম দক্ষিণ বাসুদেবপুর(বুড়াবন্দর),থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর,২। মোঃ আইয়ুব আলী(৩৬), পিতা-মোঃ মজিবর রহমান, সাং- দৌলত রসুলপুর (এরশাদ মোড়ের পার্শ্বে), থানা- মিঠাপুকুর, জেলা-রংপুর,৩। মোঃ মোস্তাকিম ইসলাম(৩৩), পিতা-মোঃ আইনুদ্দীন মন্ডল, সাং-চৌকিয়াপাড়া(সোনাপাড়া),থানা- ফুলবাড়ী, জেলা -দিনাজপুর,৪।মোঃ শাহ সুফি ওরফে শুফি(৩৮), পিতা- আকিমুদ্দিন, সাং- চৌরাইট,থানা- ফুলবাড়ী, জেলা-দিনাজপুর নামক আন্তঃজেলা ট্রান্সফর্মার চোর চক্রের ৪ (চার) সক্রিয় সদস্যকে স্থানীয় জনগণ আটক করেন। উত্তেজিত জনতা আটককৃত আসামীগনকে মারপিট করে জখম করে।উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানাধীন আফতাবগঞ্জ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম সঙ্গী অফিসারসহ বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামেগনকে গ্রেপ্তারপূর্বক নিজ হেফাজতে নেয় এবং লোহার হাতল, তার কাটার প্লাস সহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন।ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ, স্থানীয় তদন্তে ও থানার রেকর্ড পত্র যাচাই করে জানা যায় যে, ধৃত আসামীগন আন্তঃজেলা ট্রান্সফর্মার চুরির সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্য। তারা অত্র থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় এ ধরনের অপরাধ করে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। তারা প্রত্যেকে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা সহ মাদক মামলার এজাহারভুক্ত আসামী।
জব্দকৃত মালামাল সহ ধৃত আসামীগনকে থানায় নিয়ে এসে পুনরায় ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামীগনের মধ্যে শ্রী সোহাগ মোহন্ত ওরফে নন্দ ঘোষ, মোঃ মোস্তাকিম ইসলাম,মোঃ শাহ সুফি ওরফে শুফি কে অদ্য ইং ২৭/০৫/২০২২ তারিখ বিজ্ঞ কোর্টে  প্রেরণ করা হয়। ধৃত আসামী মোঃ আইয়ুব আলী গুরুতর আহত হওয়ায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ নিরাপত্তায় চিকিৎসাধীন আছে। সুস্থ হওয়া মাত্রই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর