বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

বেনাপোলে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

মোঃ সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১০:১১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং ছাত্রদলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বেনাপোলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলা ছাত্রলীগ ও বেনাপোল পৌর ছাত্রলীগের ব্যানারে উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
 
এসময় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সামিমা আলম সালমা, বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুজ্জামান বকুল, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খোরসেদ মিলন, বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান অপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন রুবেল, সাবেক সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সহ উপজেলা ও বেনাপোল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর