গোপালপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তর টাঙ্গাইল ডিবি পুলিশ। বুধবার এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঝাওয়াইল মৃধাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. হরমুজ আলী (৪৮) ও দক্ষিণ পাথালিয়া গ্রামের মৃত নরজেদ আলীর ছেলে মুন্না (২৭)।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, উত্তর টাঙ্গাইল ডিবি পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে উপজেলার ঝাওয়াইল এলাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ১৫গ্রাম হেরোইনসহ হরমুজ আলীকে এবং দক্ষিণ পাথালিয়া থেকে ত্রিশ হাজার টাকা মূল্যের একশ পিচ ইয়াবাসহ মুন্নাকে গ্রেফতার করা হয়। তারা দু’জনেই মাদক ব্যবসায়ী। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।