বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পর আওতায় আগৈলঝাড়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সেরনিয়াবাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প সহকারী পরিচালক মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ওসি তদন্ত মাজহারুল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
#CBALO/আপন ইসলাম