বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ই-পেপার

জাতীয় শিক্ষা সপ্তাহ ও শিশু পুরস্কার প্রতিযোগীতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন রামগড়ের সিফাত

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ২:৫১ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২২ উদযাপনে সংগীত প্রতিযোগিতায় ক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইসরাত জাহান চৌধুরী সিফাত।সে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি চৌধুরীর কনিষ্ঠ কন্যা। গত ২৩মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ খাগড়াছড়িতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্ববোধক গান,নজরুল সংগীত ও লোক সংগীতে (ক বিভাগে) প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া ২৪মে খাগড়াছড়ি জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা- ২২ এর ক বিভাগে দেশাত্ববোধক গান, নজরুল সংগীত ও লালনগীতিতে ও প্রথম স্থান অর্জন করেছে। ইসরাত জাহান চৌধুরী সিফাতের পিতা মোহাম্মদ ওসমান গণি চৌধুরী জানান,সিফাত জাতীয় শিক্ষা সপ্তাহ ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় এখন খাগড়াছড়ি জেলার হয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে। সে সকলের দোয়া প্রার্থী।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর