“জনতার অধিকার আমাদের অঙ্গিকার” এই স্লোগানকে সামনে রেখে রেজা কিবরিয়া ও ভি,পি নূরের নেতৃত্বে গঠন করা হয়েছে বাংলাদেশে নতুন দল গণ অধিকার পরিষদ। এই দলে কাজ করছেন দেশের গুনীজন,অবসরপ্রাপ্ত সেনাবাহিনী,কবি,সাহিত্যিক ও শিক্ষানবিশরা। তারই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদকে শক্তিশালী দল করতে মৌলভীবাজারে লিফলেট ও গণ সংযোগ করা হয়। গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা শাখার পক্ষ হতে মৌলভীবাজার শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে শুরু করে চৌমুহনা পয়েন্ট পর্যন্ত গণসংযোগ করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সমন্বয়ক নাহিদা খানম এবং শ.ই.সরকার জবলু,সৈয়দ নাসির আলী,নুরুল ইসলাম,মো.আব্দুর হান্নান আনসারী,মো.সুন্দর মিয়া,হাফিজ আলী।
উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সদস্য সচিব অপু রায়হান।
যুগ্ম আহবায়ক জাকির হোসেন জাকার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন,কার্যকরি সদস্য সুয়েব আহমেদ ফাহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহি।
সাবেক অর্থ সম্পাদক মীর নীজাম আহমেদ,সাবেক সহ অর্থ সম্পাদক আব্দুল বারি খুবায়েব,সাইদুল ইসলাম সুলতান,হৃদয় আহমদ,হোসাইন আহমদ,জাহানারা মাহি প্রমুখ।
#CBALO/আপন ইসলাম