বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ই-পেপার

সোনাগাজীতে চিকিৎসা খাতে সেবার মান উন্নত করার দাবি জানালো জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বুধবার, ২৫ মে, ২০২২, ৭:৪০ অপরাহ্ণ

ফেনীর সোনাগাজীতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সুচিকিৎসার বাস্তবায়নের একমাত্র সংগঠন  জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে ২৫ জুন ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে মতবিনিময় সভা গতকাল উপজেলার উম্মে ফাতেমা (রা) মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলার সদস্য সচিব আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট গবেষক  ডা.মুহাম্মাদ  মাহতাব হোসাইন মাজেদ।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য এম মোকছুদুর রহমান মিয়াজী, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন।
 অএ মাদ্রাসার শিক্ষক মহিউদ্দিনের সঞ্চালনায় এসময় মতিগঞ্জ ইউনিয়নের সাবেক ৭নম্বর ইউপি সদস্য খুরশিদ আলম, ৪,৫,৬নম্বর ওয়ার্ডের সদস্য ফাতেমা বেগম, ফাতেমা(রা) মহিলা মাদ্রাসার মোহতামীম মাওলানা সাইদুল হক, আন্তিঃপুকুর জামে মসজিদের উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা ছুট্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি  ডা. মাহতাব হোসাইন মাজেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত এর জন্য সংবিধানে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। আমরা চাই মহান এ নেতার স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন হোক। সর্বস্তরের ডাক্তারবৃন্দ রোগীর সেবা দেওয়ার মানসিকতা পোষণ করলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা আরো আধুনিক হতো।
মতবিনিময় সভা শেষে অসহায়দের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর