বান্দরবানের লামায় গুপম্যাপার্স উদ্যোগে গ্রাম চিহ্নিতকরণ,মানচিত্র হালনাগাদ,ম্যালেরিয়া এপিআই ট্যাকার ও সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড সিস্টেম পরিচিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত গুপম্যাপার্স ও এমওআর রোগতত্ত্ব বিভাগের আয়োজনে সভায় এসময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের ডিপিএম ডাঃ একরামুল হক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম,ডাঃ নজরুল ইসলাম, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, ইউপি চেয়ারম্যানক্রমে বাথোয়াইচিং,ছাচিং মার্মা,মিন্টু কুমার সেন,ইদ্রিস কোং,গুপম্যাপের ডেটা ম্যানেজার সাইদ ইবনে জামান, গবেষণা সহকারি দিদার উদ্দীন,আফরিদা আসাদ, সাংবাদিকসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সূত্রে জানা যায়,গুপম্যাপার্স বাংলাদেশে অবস্থিত মানচিত্র অঙ্কনে সহায়তা প্রদানকারী একটি দল।
বাংলাদেশের রোগ নিরীক্ষণ কার্যক্রমে ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও সম্পৃক্ত করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।
প্রাথমিকভাবে বাংলাদেশের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীতে ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও ভৌগোলিক তথ্য পদ্ধতির (জিআইএস) মাধ্যমে মানচিত্র তৈরিতে কারিগরি সহায়তা প্রদান করে এটি। দেশের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিশজনের স্বেচ্ছাসেবক সদস্য নিয়ে একটি মূল বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে মাহিদোল–অক্সফোর্ড ট্রপিকাল মেডিসিন রিসার্চ ইউনিটের (MORU) এপিডেমিওলজি বিভাগ দ্বারা GroupMappers-এর কার্যক্রম পরিচালিত হয়।
সেক্ষেত্রে দলটি লামা উপজেলার ১ টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে গুপম্যাপার্স উদ্যোগে গ্রাম চিহ্নিতকরণ,মানচিত্র হালনাগাদ,ম্যালেরিয়া এপিআই ট্যাকার ও সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড সিস্টেম পরিচিতকরণ ক্ষেত্র তৈরি করা হয়। এটি শিক্ষা, স্বাস্থ্য, জনমিতি, আইন -শৃংখলাসহ বিবিধ ক্ষেত্রে প্রান্তিক লেবেলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানান বক্তারা।
#CBALO/আপন ইসলাম