টাংগাইলের নাগরপুরে মিনিস্টার হাইটেক পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৫ মে), মিনিস্টার মাইওয়ান গ্রুপের সহকারী মহা ব্যবস্থাপক এস.এম জুলফিকার ইবনে আমিনের সঞ্চালনায় ও নাগরপুর মিনিস্টার হাইটেক পার্কের ম্যানেজার বিপুল বিশ্বাসের সার্বিক সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত আলী, নাগরপুর থানার এসআই শ্রীজীব.
উল্লেখ্য,নাগরপুর মিনিস্টার হাইটেক পার্কে এলইডি টিভি,ফ্রিজ,এয়ার কন্ডিশনার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস সামগ্রী বিক্রি করা হয়।
#CBALO/আপন ইসলাম