বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ই-পেপার

টাংগাইলের নাগরপুরে দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের স্থায়ী-অস্থায়ী কর্মচারী ও সনদপ্রাপ্ত দলিল লেখকদের কর্মসেবায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও নাগরিক সেবা বাস্তবায়নে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২২ আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের দলিল লেখক সমিতির নিজস্ব ভবনে  সাব-রেজিষ্ট্রার মাহমুদা এর সভাপতিত্বে নাগরপুর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের  আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিষ্ট্রার মো.মাহফুজুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার সাব-রেজিষ্ট্রার মো.খায়রুল বাশার ভূঁইয়া পাভেল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন, সহ-সভাপতি মো.আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো.আরশেদ আলী,সাংগঠনিক সম্পাদক আউলাদ হোসেন,কোষাধ্যক্ষ মো.রবিউল ইসলাম প্রমুখ।
 প্রশিক্ষণ শেষে দলিল লেখকদের মাঝে সাটিফিকেট  বিতরণ করা হয়। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর