মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ই-পেপার

হাফেজে কুরআন সংবর্ধনা ‘২২ সম্পন্ন

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৬:০৫ অপরাহ্ণ

“এসো কুরআনের আলো মেখে আলোকিত হই
আঁধারের শত পথ মাড়িয়ে, 
পথহারা এদেশের লাখো তরুণের 
আলোয় ফিরাবো হাত বাড়িয়ে”
এই স্লোগানকে সামনে রেখে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সোনালী আসর শাখার উদ্যোগে “হাফেজে কুরআন সংবর্ধনা” অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মিসবাহুল হাসান শাওন।
 ছাত্র সংসদের অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের অর্থ সম্পাদক মু.মিনহাজ।
পবিত্র রমজানের পূর্ব মুহুর্তে ব্যতিক্রমী অনুষ্ঠানটি সোনালী আসর শাখার সভাপতি আব্দুল কাদেরের পরিচালনায় সেক্রেটারি আবিদ উল্লাহ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ব্যতিক্রমী এই আয়োজনে অংশগ্রহণকৃত সকল হাফেজে কুরআন ছাত্রদের মাঝে ক্রেস্ট উপহার দেয়া হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর