মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠি মা ও শিশু কল্যান কেন্দ্রের সেবার মান বৃদ্ধিতে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮:৫১ অপরাহ্ণ

ঝালকাঠির মা ও শিশু কল্যান কেন্দ্রের চিকিৎসা সেবার মান নিয়ে উক্ত স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০মার্চ) সকাল ১১টায় মা ও শিশু কল্যান কেন্দ্রের সমে¥লন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক ঝালকাঠির সাস্থ্য বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মো. জোয়াহের আলী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মা ও শিশু কল্যান কেন্দ্রে সেবার মান নিয়ে আলোচনা করেন বক্তাগন। সেবার মান যাচাইয়ের জন্য সনাক, ঝালকাঠির পক্ষ থেকে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যদের মাধ্যমে পরিচালিত রেজাল্ট ট্রাকিং এর ফলাফল নিয়ে আলোচনা করা হয়। হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরা হয়। সনাক, ঝালকাঠির সহযোগিতায় মা ও শিশু কল্যান কেন্দ্রে সেবার মান পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে মতামত প্রদান করেন অংশগ্রহণকারীগন। তবে মা ও শিশু কল্যান কেন্দ্রে সঠিক সেবা প্রদানে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা কাটিয়ে উঠতে সকলের সহযোগিতার কথা উল্লেখ করেন তারা। সভায় যেসব বিষয় নিয়ে কাজ করলে সেবার মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে সেগুলো তুলে ধরা হয়। প্রসূতি, স্ত্রীরোগ ও ফরেনসিক পরিষেবার জন্য মহিলা ডাক্তার, মাতৃদুগ্ধ কর্নার তৈরী, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা (উওঙ) নিয়োগ ও নাম ফলক স্থাপন, অনিয়মের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ, জঞও/অভিযোগ গ্রহণ এবং উত্তর প্রদান সম্পর্কিত রেকর্ড সংরক্ষণ, অভিযোগ প্রতিকার কমিটি এবং দৃশ্যমান নির্দেশিকা, অভিযোগ গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অভিযোগ বাক্স নিদৃষ্ট সময় অন্তর খোলা, হাসপাতাল পরিচালনা কমিটি কার্যকর করা, স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটিতে নারীসহ নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি, প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি ইত্যাদি বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য সনাকের পক্ষ থেকে সুপারিশ করা হয়।
সভায় প্রধান অতিথি ডা. মো. জোয়াহের আলী বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও মা ও শিশু কল্যান কেন্দ্রের সেবার মানোন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাংখিত সেবার মানোন্নয়নে যেসকল প্রতিবন্ধকতা রয়েছে তা কাটিয়ে উঠতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেবার মানোন্নয়নে সনাকের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সহযোগিতা পাচ্ছি। রেজাল্ট ট্রাকিং এর মাধ্যমে উঠে আসা যেসব সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা রয়েছে তা কাটিয়ে উঠতে সনাকসহ অন্যান্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক কবিতা হাওলাদার। তিনি বলেন, সনাক ঝালকাঠি দীর্ঘদিন ধরে মা ও শিশু কল্যান কেন্দ্রের সেবার মান বৃদ্ধিতে কাজ কওে যাচ্ছে। গত ডিসেম্বরে আমাদের ইয়েস সদস্যরা রেজাল্ট ট্রাকিং এর মাধ্যমে সেবার মান যাচাই করার চেষ্টা করেছে। ফলাফলের দিক থেকে সেবার মানে বেশ অগ্রগতি হয়েছে। তবে যে জায়গায় আরও একটু ভালো কাজ করার সুযোগ রয়েছে সেই ঘাতটি পূরণে সকলকে আহ্বান জানাই।
সভায় মা ও শিশু কল্যান কেন্দ্রের সেবা নিয়ে মতামত ব্যক্ত করেন এফ.ডাব্লিউ.ভি মনিকা রানী মিস্ত্রী, লক্ষীরানী সিকদার, মনিরা সুলতানা, শিবানী দাশ গুপ্তা প্রমুখ।
সভার সভাপতি ও সনাক ঝালকাঠি’র স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির যুগ্ম আহŸায়ক মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার মধ্যেও মা ও শিশু কল্যান কেন্দ্রে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এখানকার দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মোঃ জোয়াহের আলী ও স্বাস্থ্যকর্মীরা। টিআইবি ও সনাক কোন ভুল-ত্রæটি ধরার জন্য নয় বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগি হিসেবে কাজ করে যাচ্ছে। জনবল ঘাতটি থাকলেও আপনাদের নিকট থেকে যেন কাংখিত সেবা পেতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। চিকিৎসা প্রদান যেমন একটি সেবা, তেমনি ধর্মীয়ভাবে এটা একটি পূন্যের কাজ। আপনাদের কাছে যদি তারা ভালো সেবা পায় তাহলে বাহিরে তারা অবশ্যই আপনাদের সুনাম করবে। রেজাল্ট ট্রাকিং এর ফলাফলের ভিত্তিতে সেবার মান বৃদ্ধিতে আরও সচেষ্ট হওয়ার জন্য মা ও শিশু কল্যান কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকে অনুরোধ করছি।
সভায় উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যান কেন্দ্রের এফ.ডাব্লিউ.ভি, এফ.এম.এ, নার্স, মিডওয়াইফবৃন্দ। এছাড়া সনাক ঝালকাঠির ইয়েস সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর