মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ই-পেপার

কালিহাতিতে আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার টাঙ্গাইল

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮:৩৭ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলার মগড়া পুলিশ তদন্ত কেন্দ্র,  কালিহাতি,( ৩০ মার্চ  ২০২২)আকস্মিক পরিদর্শন করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার মহোদয় তদন্ত কেন্দ্র এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি তদন্ত কেন্দ্রে কর্মরত সকল সদস্যদের সমস্যা অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় মগড়া তদন্ত কেন্দ্রের অস্ত্রাগার এর রেজিস্টার সহ বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় এসআই/ গোলাম কিবরিয়া, ইনচার্জ মগড়া পুলিশ তদন্ত কেন্দ্র, কালিহাতি, টাঙ্গাইল সহ মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর