নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকেট প্রদানের নতুন কোম্পানির সার্ভার ত্রæটির কারনে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এ·প্রেস ট্রেনের টিকেট দিতে পারছেন না কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, বাংলাদেশ রেলওয়ের টিকেট প্রদান সংস্থার পরিবর্তনের পর গত ২৬ মার্চ থেকে নতুন নিযুক্ত সংস্থা টিকেট প্রদান শুরু করে। ওই দিন থেকে এ স্টেশনে অন্যান্য আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া গেলেও দ্রুতযান এ·প্রেস ট্রেনের টিকেট পাওয়া যাচ্ছে না। রেলওয়ের কম্পিউটারে আহসানগঞ্জ স্টেশনে দ্রুতযান এ·প্রেস ট্রেনের স্টপেজ না দেখানোর ফলে টিকেট দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ। এদিকে গত ২০২০ সালের ১০ জানুয়ারী থেকে আহসানগঞ্জ স্টেশনে দ্রুতযান এ·প্রেস ট্রেনের যাত্রা বিরতি কার্যকর হয়। এর পর থেকে নিয়মিত এ স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে আসছে। সে অনুযায়ী এ স্টেশন থেকে ঢাকার জন্য আসনও বরাদ্দ দেয়া রয়েছে শোভন চেয়ার ৪২ টি, স্নিগ্ধা ৫ টি ও এসি কেবিন ৪টি । নতুন সংস্থা টিকেট প্রদান শুরুর পর থেকে এ আসনগুলোর টিকেট দেয়া যাচ্ছে না। ফলে এ আসনগুলো ফাঁকা চলে যাচ্ছে। এতে করে রেলওয়ে প্রতিদিন বিপুল পরিমাণ টাকা লোকসানের শিকার হচ্ছে। এ ছাড়াও প্রতিনিয়িত বুকিং সহকারিদের সাথে যাত্রীদের বাকবিতন্ডার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, বিষয়টি প্রথম দিনেই উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা কম্পিউটার টেকনিশিয়ান পাঠিয়ে সমস্যাটির সমাধান করার কথা রয়েছে।
#চলনবিলের আলো / আপন