মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী গৈলায় তাফসিরুল কুরান মাহফিল অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৯:৪০ অপরাহ্ণ

আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলায় তাফসিরুল কুরান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালুপাড়া খলিফা বাড়ি ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রথম বারের মতো কালুপাড়া খলিফা বাড়ির মাঠে রবিবার বাদ আর থেকে শুরু হওয়া মাহফিল মধ্য রাতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো. উজ্জল হোসেন খলিফার সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নছিয়ত করেন কাসেমাবাদ ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুহাম্মদ মনিরুল ইসলাম (রাজাপুরী হুজুর)।

গৈলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নছিয়ত করেন হযরত মাওলানা আসলাম খান(উজিরপুর), গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ¦ হযরত মাওলানা হেদায়েত উল্লাহ।

ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় মুসুল্লীরা মাহফিলে অংশ গ্রহন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর