বরিশালের বানারীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গনহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার নরেরকাঠি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়। এরপর সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তৃতা করেন উপজেলা অওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু প্রমুখ। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন