মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ই-পেপার

বেনাপোল স্থলপথে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমন নিষেধ

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৪:৪৪ অপরাহ্ণ

বৈধ পাসপোর্ট ভিসা থাকলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের মৌখিক নিষেধাজ্ঞায় এখন পর্যন্ত বন্ধ রয়েছে বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসায় ভারত যাতায়াত। তবে ভারতীয় শিক্ষার্থীরা আসতে পারছেন বাংলাদেশে। এতে শিক্ষা গ্রহনে বাধাগ্রস্থ হওয়ায় নানা ভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছেন শিক্ষার্থীরা। ভারতে শিক্ষা গ্রহনের পথ সহজের আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় স্বাভাবিক সময়ে  প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে ১৮ থেকে  ২০ লাখ পাসপোর্ট যাত্রী যাতায়াত করে। এসব যাত্রীদের মধ্যে প্রায় ১০ শতাংশ রয়েছে স্টুডেন্ট। যারা দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উচ্চ শিক্ষার জন্য পড়াশুনা করেন। বাংলাদেশিরা ভারতের বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে লেখা,পড়া করেন। আর ভারতীয়রা বাংলাদেশের বিভিন্ন সরকারী,বেসরকারী মেডিকেল কলেজে পড়েন।

২০২০ সালে করোনা সংক্রমন দেখা দিলে প্রতিরোধ ব্যবস্থা নিতে বাংলাদেশ ও ভারত সরকার শিক্ষা প্রতষ্ঠান বন্ধ করে দেয়। এতে শিক্ষার্থীরা বাধ্য হয়ে যার যার দেশে ফিরে আসে। বর্তমানে করোনা সংক্রমন কমে আসলে আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। এতে কয়েক মাস আগেই ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশের মেডিকেল কলেজ গুলোতে শিক্ষাগ্রহন শুরু করেছেন। তবে সব ঠিকঠাক থাকলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের বাঁধায় বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতে যেতে পারছেন না।

ভারতের কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী আলামিন হোসেন ও অর্নব চৌধুরী দেব জানান, পাসপোর্ট ভিসা ও ভ্রমনের রুট সব ঠিক থাকলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন তাকে ভারতে ঢুকতে দেয়নি। এপ্রিলে পরীক্ষা কি করবো ভেবে পারছিনা।

দিল্লির সাউফ এ্যাসিয়ার ইউনিভার সিটির শিক্ষার্থী উর্মী বাংলাদেশি শির্ক্ষাথী জানান, ভারতীয় শিক্ষার্থীরা অনেক আগেই বাংলাদেশে এসে ক্লাস শুরু করেছে। কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতে যেতে পারছিনা। ভারত সরকারের কাছে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ রাখছি।

সিরাজগঞ্জ ফজিতুন্নেছা মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী জানান, করোনায় মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় তিনি ভারতে চলে গিয়েছিলেন। এখন বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব খুলেছে তাই ফিরে এলাম। ইমিগ্রেশনে কোন অসুবিধা হয়নি।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোঃ রাজু জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন তাদেরকে মৌখিক ভাবে জানিয়েছে বাংলাদেশি কোন স্টুডেন্ট এপথে ভারতে যেনো না পাঠায়। প্রতিদিন অনেক শিক্ষার্থীরা চেকপোস্ট আসছেন । কিন্তু তাদেও ভারতীয় ইমিগ্রেশন গ্রহন করছে না। তবে ভারতীয় শিক্ষার্থীরা অনেক আগে থেকে স্বাভাবিক আসা যাওয়া করতে পারছেন।

বেনাপোর বন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ৈ বলেন, গত বুধবার বেনাপোল বন্দর দিয়ে মেডিকেল ও বিজনেস ভিসায় ভারতে গেছেন ৪৫৯ বাংলাদেশি। আর বিজনেস ও স্টুডেন্ট ভিসায় ভারত থেকে বাংলাদেশে এসেছেন ২৭২ জন ভারতীয় নাগরীক। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের বাধায় স্টুডেন্ট ভিসায় বাংলাদেশিদের যাতায়াত রয়েছে বন্ধ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর