মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়া মানসিক প্রতিবন্ধী প্রিয়ংকার সন্ধানে থানায় নিখোঁজ জিডি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ

নিখোঁজের নয় দিনেও সন্ধ্যান মেলেনি বরিশালের আগৈলঝাড়ায়র মানসিক প্রতিবন্ধী প্রিয়ংকা বাড়ৈর (২২)। সন্ধান চেয়ে থানায় সাধারন ডায়েরী। নিখোঁজ প্রিয়ংকা উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের দরিদ্র নারায়ন বাড়ৈর মেয়ে।

নিখোঁজ ডায়েরী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুস্থ্য স্বাভাবিক অবস্থায় গত ৫ বছর আগে রামশীল গ্রামের মিঠুন বাড়ৈর সাথে পারিবারিকভাবে বিয়ের ছয় মাসের মধ্যেই প্রিয়ংকার মানসিক সমস্যা দেখা দেয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর থেকে বাবার বাড়িতে থাকতো প্রিয়ংকা। মানসিক সমস্যার কারনে প্রিয়ংকা বাড়ি থেকে রের হলেও খোঁজা খুজি করে এর আগে তাকে বের করা হলেও গত ১৭ মার্চ থেকে নিখোঁজের পরে গত নয় দিনেও প্রিয়ংকার খোজ পাওয়া যায়নি।

প্রিয়ংকা নিখোঁজের ঘটনায় বড় ভাই নির্মল বাড়ৈ ২৪ মার্চ আগৈলঝাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন, ৯৫৭।
আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, ইতোমধ্যে আমরা সব থানায় ম্যাসেজ পাঠিয়েছি। যদি কেউ প্রিয়াংকার সন্ধান পায় তাহলে আগৈলঝাড়া থানায় ০১৩২০১৫১৩১৬ বা ভাই নির্মল বাড়ৈর ০১৭৭৫১৫০৬৯৪ মোবাইল নম্বর যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর