মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

বঙ্গবন্ধুর বোন আমেনা বেগমের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৫:২৬ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র মা আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মরহুমার নামে প্রতিষ্ঠিত বরিশালের গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ কামদা প্রসাদ সাহা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রবিউল ইসলাম, হোমিওপ্যাথী বোর্ডের রেজিষ্টার মোঃ জাহাঙ্গীর আলম, বক্তব্য রাখেন হোমিওপ্যাথী বোর্ডের সদস্য ডাঃ জান্নাতুল ফেরদৌসী।

কলেজ অধ্যক্ষ ডা. কেএম সাঈদ মাহমুদের সভাপতিত্বে অন্যানদের মধ্য আরও বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, প্রভাষক ডা. মণীষ চন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা। শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর