মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

আত্রাইয়ে রাস্তার উপর বটগাছ মরণ ফাঁদ

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৫:২৩ অপরাহ্ণ

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার উপর বটগাছের ডালপালা ন্যুয়ে পড়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে কোন বড় যানবাহন চলাচল করতে এখানে বটগাছের ডালের সাথে বেধে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
জানা যায়, আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে রাস্তার উপর রয়েছে এক বিরাট বটগাছ। যে সময় বটগাছটি রোপন করা হয় ওই সময় এখানে তেমন কোন রাস্তাঘাট ছিলনা। পরবর্তীতে এটি উপজেলা পরিষদের প্রধান রাস্তা হলেও এ বটগাছটি রাস্তার উপর থেকেই যায়। দিনে দিনে বটগাছের আকৃতি বেড়ে উঠায় তার ডালপালা ন্যুয়ে পড়েছে। ফলে ওই রাস্তা দিয়ে বড় ধরনের যানবাহন চলাচল করতে গেলে গাছের ডালগুলো বেঁধে যায়। এমনিতেই সরু রাস্তা তার উপর গাছের প্রতিবন্ধকতা। ফলে শুরু হয়ে যায় ব্যাপক যানজট। এতে করে চরম দুর্ভোগের শিকার হন যানবাহন চালক ও পথচারীরা।
আত্রাইয়ের পিকআপ চালক মো. হেলাল উদ্দিন বলেন, আমাদের প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে যানবাহন চালাতে হয়। অনেক অপরিচিত চালক এখানে এসে চরম দুর্ভোগে পড়ে যান। স্থানীয়দের দাবি রাস্তা থেকে গাছটি অপসারণ করে রাস্তা প্রশস্ত করা হোক। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, আমরা উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করে প্রয়োজনে গাছের ডালপালা কর্তন করে দেয়ার ব্যবস্থা করবো।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর