মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

জেলা সেরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৫:১২ অপরাহ্ণ

নওগাঁ জেলা সেরা হয়েছে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়াও এ স্বাস্থ্য কমপ্লেক্সটি সারা দেশের মধ্যে ২০ স্থান অর্জন করেছে। গত ফেব্রুয়ারী- ২০২২ এর জরিপে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামসুল আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মানবসেবা ব্যবস্থাপনা বিভাগের জরিপ অনুযায়ী সারা দেশের মধ্যে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্স ২০ তম এবং নওগাঁ জেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছে। হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগে চিকিৎসাসেবার গুণগত মান ভাল হওয়ায় এ অর্জন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর