টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বানিয়ারা গ্রাম থেকে বুধবার (২৩ মার্চ) সকালে রাহাত(১৪) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্কুলছাত্র রাহাত ওই গ্রামের শাহাদত হোসেনের ছেলে এবং বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার জানায়, রাহাতকে মঙ্গলবার(২২ মার্চ) রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাহাতের বাবা শাহাদত হোসেন সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি অব্যাহত রাখেন।
একপর্যায়ে বুধবার ভোরে কোকডহরা ইউনিয়নের বানিয়ারা গ্রামের একটি পুকুর পাড়ে রাহাতকে মৃত অবস্থায় দেখতে পান। কে বা কারা রাহাতকে গলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পুকুরে লাশ ফেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের সদস্যরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।