মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়ায় অজ্ঞাতনামা  নারীর লাশ উদ্ধার 

ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২, ১০:২৩ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া মধুপুর ধুমের হাট এলাকায় একটি আলু ক্ষেতে অজ্ঞাতনামা এক ভবঘুরে মহিলা(৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার সন্ধা সাড়ে ৭ টার সময় রুহিয়া থানা পুলিশ ওই মহিলার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়,২/৩দিন পূর্বে  ভবঘুরে ওই নারী মধুপুর ধুমেরহাট এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিল।রাতে স্কুলের বারান্দায় সে ঘুমাত।রোববার সকালে মধুপুর ধুমের হাট  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই নারীকে বিস্কুট ও পানি খেতে দেয়।বিকেলে ঘটনাস্থলের পাশে আলু ক্ষেতে আলু তোলার কাজে নিয়োজিত নারীরা ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় জানান,ভবঘুরে ওই নারী না খেয়ে অসুস্থ হয়ে আলু ক্ষেতে পড়ে ছিল।অসুস্থতা জনিত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর