মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য পাচ্ছে সাড়ে ১৯ হাজার পরিবার 

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ

বান্দরবানের লামায় সরকারি ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ,২০২২ ইং.) সকালে লামা পৌর বাস টার্মিনালে এই কর্মসূচিতে লামার ১টি পৌরসভা ৩,৬২২ ও ৭টি ইউনিয়নে তালিকাভুক্ত কার্ডধারী সর্বমোট ১৯,৪২৬ পরিবার টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল মাধ্যমে সরকারি ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আসন্ন রমজান উপলক্ষে চিনি ২কেজি, ডাল ২কেজি ও সয়াবিন তেল ২ লিটার মোট ৬ কেজি ৪৬০ টাকা করে দুইবার দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে নির্দিষ্ট ডিলারের মাধ্যমে দেওয়া হচ্ছে।
উদ্বোধনী ক্রয় কর্মসূচিতে অংশ নেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফা জামাল,ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।
আরও সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, জাহেদ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ আহমদ,৩ নং ওয়ার্ড পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন প্রমূখ।
#সেল পৌর (স্পট)এলাকাঃ লামা পৌর বাস টার্মিনাল, গজালিয়া জীব স্টেশন ও চেয়ারম্যান পাড়াস্থ পেট্রোল পাম্প। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর