মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৪:০৫ অপরাহ্ণ

বাংলাদেশ সরকারের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ টাঙ্গাইলের গোপালপুরে টিসিবির পণ্য বিক্রয় শুরু পৌরসভায় ও উপজেলার ইউনিয়ন পরিষদে কার্যালয়ে সরকারি ভর্তুকি টিসিবির পণ্য বিক্রয় শুভ উদ্বোধন করেন। পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়ন টিসিবির পণ্য বিক্রয় করা হবে।
(২০ মার্চ) রবিবার সকাল থেকে দুটি কেন্দ্রে টিসিবির পণ্য কিনতে গ্রাহকরা ভিড় জমায়, এসময় টিসিবির পণ্য হাতে তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সিমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস তালুকদার ঠান্ডু, গোপালপুর পৌর মেয়র মোঃ রকিবুল হক ছানা, থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ গণমাধ্যমকর্মী। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর