মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে আগতেরিল্যা তালুকদারপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১২:১২ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানে আগতেরিল্যা তালুকদারপাড়া ছাত্র সমাজের উদ্যোগে আগতেরিল্যা তালুকদারপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ আয়োজিত হয়। বহুদিন পর এমন আনন্দঘন পরিবেশে জমজমাট একটি ব্যাডমিন্টন খেলার আয়োজন যা এলাকাবাসী আনন্দের সহিত উপভোগ করেছেন।
শুক্রবার ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা গ্রামের তালুকদার বাড়ি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফলদা ইউপি সদস্য আবু সাঈদ তালুকদার স্বপনের সভাপতিত্বে খেলায় প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভূঞাপুর শাখার সাবেক সভাপতি আঃ লতিফ তালুকদার বাদল। বি.এন.পির ফলদা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহজালাল তালুকদার শিমুর উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়।
খেলায় আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পবিরবার পরিকল্পনার অবঃ কর্মকর্তা শহুর উদ্দিন তালুকদার, ফলদা এস.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সন্তোষ কুমার দত্ত সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, আগতেরিল্যা তালুকদারপড়া ছাত্র সমাজের সদস্যবৃন্দ। এছাড়াও এলাকার নবীন প্রবীনসহ সকল শ্রেণীর ব্যাডমিন্টন প্রেমীসহ এলাকাবাসী।
ব্যাডমিন্টন খেলায় ২-০ রাউন্ডে ভূঞাপুরের প্রিয় ভূঞাপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়কালিহাতির এলেঙ্গার পাতাইলকান্দি দল। খেলায় ম্যান অব দ্য সিরিজ হিসেবে পুরস্কৃত করা হয় প্রিয় ভূঞাপুর দলের ক্যাপ্টেন শিশিরকে।
খেলায় চ্যাম্পিয়ন টিমকে ১টি ফ্রিজ  ও রানার্স আপ টিমকে ২৪ ইঞ্চি রঙিন টিভি প্রদান করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর