মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় বর্ণাঢ্য আয়োজনে মুজিব জন্মশতবার্ষিকী পালিত 

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ

বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের প্রথম প্রহরে লামায় বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা, ভালবাসায় ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ,২০২২ ইং) সূর্য উদয়ের সাথে সাথে সরকারি -বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় ও দলীয় প্রতাকা উত্তোলন পর সকাল ৮টায় লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন লামা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, পুলিশ, সরকারি -বেসরকারি দপ্তর ও এনজিও সংস্থা। জন্মশতবার্ষিকী উপলক্ষে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নানান কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ৮.৪৫ টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। তার পরপরই উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি লামা বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মুখে এসে শেষ হয়।
এদিকে জাতীয় শিশু দিবস উপলক্ষে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি বেসরকারি অধিদপ্তর, এনজিও সংস্থারা স্টল নিয়ে অংশ নেয়।বৃহস্পতিবার দুপুরে সপ্তাহ ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এছাড়া দোয়া,চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল,সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন,উপজেলা আ.লীগের সহ সভাপতি বিজয় আইচ, প্রশন্ন ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক চাছিং প্রু মার্মা,মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ স্বপণ কান্তি দাশ, কামাল উদ্দীন,মোঃ হোসেন বাদশাসহ অনেকেই।
এদিকে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাইনুদ্দীন মোশেদ,কৃষি অফিসার তপন বার্মণ, পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম,শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরীর,তথ্য অফিসার খন্দকার তৌহিদ,সমবায় অফিসার আয়মন আরা বেগম,মৎস্য অফিসার মকছুদ আহমদ,এলজিআরডি প্রকৌশলী মোঃ মাহফুজুল হক প্রমূখ।
লামা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণাঢ্য র‌্যালীটি লামা বাজারস্থ জেলা পরিষদ হলরুম সম্মুখ হতে শুরু হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়ে জন্মদিনের কেক কাটা হয়।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন ইউনিয়নে পর্যায়ে কর্মসূচি পালন করার তথ্য এসেছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর