মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

উত্তর টাঙ্গাইল মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৯:২৪ অপরাহ্ণ

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত উত্তর টাঙ্গাইল মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় গোপালপুর সরকারি কলেজ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ঘাটাইল ও কালিহাতী বনাম মধুপুর ও ধনবাড়ী উপজেলার সাংবাদিকবৃন্দ।
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক প্রমুখ।
খেলায় ঘাটাইল ও কালিহাতী উপজেলার সাংবাদিকদের মধুপুর ও ধনবাড়ী উপজেলার সাংবাদিকরা ৭ উইকেটে পরাজিত করে।
খেলায় ঘাটাইল, কালিহাতী, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর