মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে ইউপি নবনির্বাচিত সংরক্ষিত সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১১:৪৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার আলমনগর, মির্জাপুর, নগদা শিমলা, হাদিরা, ও ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মহিলা সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য গনের শপথ বাক্য পাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সকল সদস্যগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (১৫ মার্চ) সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৯ জন সদস্যদের কে শপথ বাক্য পাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহি অফিসার (ইউ এন ও) মো.পারভেজ মল্লিক,
অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সিমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর পৌরসভার মেয়র মো.রকিবুল হক ছানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি, গোপালপুর উপজেলা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমেন, ঝাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইউব, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, হাদিরা ইউনিয়ন এর চেয়ারম্যান মোসাম্মৎ বিলকিস জাহান, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সকল ওয়ার্ড এর সাধারণ সদস্যবৃন্দ।
আরো উল্লেখ থাকে যে এর আগে টাঙ্গাইল জেলা ডিসি অফিস কার্যালয়ে জেলা প্রশাসক ডাক্তার আতাউল গনি, পাঁচটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর