বরিশাল বিভাগের আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দর ভার্চুয়াল বর্ধিত সভা রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর এমপি’র সভাপতিতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন আন্তর্জাজিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহম্মেদ, সদস্য আনিছুর রহমান, গোলাম রাব্বানী চিনু। ভার্চুয়াল সভায় যোগদান করে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ।
ওই সভায় যুক্ত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, গোলাম মোস্তফা সরদারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
ভার্চুয়াল সভা থেকে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগের আওতাধীন জেলার দলের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকগন, বরিশাল সিটি মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়র, উপজেলা সমূহের আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সমূহের দলীয় প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানগন সার্বিক বিষয় নিয়ে সরাসরি তৃণমূলের কথা বরৈণ। কেন্দ্রীয নেতৃবৃন্দ তাদের কথা শোনেন এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিক নির্দেশনা পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
#চলনবিলের আলো / আপন