আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ৩ মাস পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা এবং অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক কমিটি।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক সানু।
নাগরপুর উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এম.এ.সালাম ও সদস্য সচিব মো.হাবিবুর রহমান হবি সহ ০৭ জন যুগ্ন আহবায়ক এবং ৪২ জন সদস্য করে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সাক্ষরিত জেলা বিএনপির সাংগঠনিক প্যাডে অনুমোদন দেন।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় জেলার সকল উপজেলা ও পৌরসভার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। ওই সভাতে নতুন আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেয় জেলা আহবায়ক কমিটি।
#চলনবিলের আলো / আপন