মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে তৌহিদুল সভাপতি ও এমদাদ সম্পাদক নির্বাচিত

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ২:৪৯ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ এমদাদুল হক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১০মার্চ) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শফিক নতুন কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন।

উল্লেখ, সম্মেলন উদ্বোধন করেন রেলপথমন্ত্রী এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শফিক, আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন- এম.পি, বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড়-১আসনের সাংসদ আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য এ্যাডভোকেট সুফরা বেগম রুমি, প্রধান বক্তা হিসেবে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা ও উপজেলা আ,লীগের নেতাকর্মী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর