মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

কুরআন প্রতিযোগিতায় বিশ্বের প্রথম হলেন নাগরপুরের হাফেজ সালেহ আহমাদ তাকরীম

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ২:৪৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩৮তম আসরে সারাবিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হিসাবে টাংগাইলের নাগরপুর উপজেলা অন্তগত ভাদ্রা ইউনিয়নের বাসিন্দা হাফেজ সালেহ আহমাদ তাকরীম(১৪) ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইরানে অনুষ্ঠিত আর্ন্তজাতিক প্রতিযোগিতা ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রথমধাপে বিভিন্ন গ্রুপ থেকে ১৯০ জন প্রতিযোগির মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়। চূড়ান্ত পর্বে পাঁচ দেশের সেরা প্রতিযোগির মাঝে বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমাদ তাকরীম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। ইতোপূর্বে সে ২০২০ এর রমজানে বাংলাভিশন টেলিভিশন অয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়।
সপ্তাহব্যাপী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ মাহদী ইসমাইলী, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরী ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়্যদ মাহদী খামুশীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।
কৃতিত্ব অর্জনকারী হাফেজ সালেহ আহমাদ তাকরীম রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থী। হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী।
তাকরীমের অসামান্য কৃতিত্বের জন্য মারকাযু ফয়জিল কুরআনের প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম আল্লাহর প্রতি শুকরিয়া ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য- গত  বছরের ২২/৮/২১ খ্রি. ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়।
এরপর পর্যায়ক্রমে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম দুই বাছাই পর্বে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা ঊড্ডিণ করতে সক্ষম হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর