মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় রুহিয়ার মাটিতে স্থাপনের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ

মন্ত্রীসভায় অনুমোদপ্রাপ্ত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় সদরের রুহিয়ায় স্থাপনের দাবিতে মানবন্ধন করেছে  রুহিয়া থানা ছাত্রলীগের আওতাধীন ৬ ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে রুহিয়া থানা ছাত্রলীগের ডাকে বিশ্ববিদ্যালয়ের নীতিগত অনুমোদন পাওয়ায় প্রথমে আনন্দ মিছিল এবং পরে রুহিয়া মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন রুহিয়া থানা ছাত্রলীগের আহবায়ক আরিফ হোসেন,যুগ্ম আহবায়ক সবুজ মাহমুদ ,যুগ্ম আহবায়ক হেলাল হোসেন এবং যুবনেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা।
বক্তারা দাবি জানিয়ে বলেন,ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাটি নতুন থানা হওয়ায় এখানে কোন বড় প্রতিষ্ঠান গড়ে উঠেনি।তাছাড়া জেলা শহরে সরকার কলেজ,পলিটেকনিক কলেজ সহ অনেক বড়বড় প্রতিষ্ঠান রয়েছে।তাছাড়াও রুহিয়া থানা এলাকার সঙ্গে পার্শবর্তী বিভিন্ন জেলার সড়ক ও রেল যোগাযোগ যেহেতু ভাল সেক্ষেত্রে  রুহিয়ার উন্নয়নের স্বার্থে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবি জানান ।এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য,২০১৮ সালের ২৯ মার্চ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফর কালে ঠাকুরগাঁওয়ে  বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।অবশেষে দীর্ঘ ৪ বছর পর গত ২৮ ফেব্রুয়ারী বর্তমান সরকারের  মন্ত্রিসভার বৈঠকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর