মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা আদায় চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৫:১২ অপরাহ্ণ

ডিজিটাল জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানীর অভিযোগে জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমহনা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপির ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন-অর-রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইউব আলী, সাধারণ সম্পাদক সুখদেব, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেমস, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, প্রাণতোষ মালাকার, ইব্রাহিম, ব্যবসায়ী মনির মৃধা, দানিয়েল বাড়ৈ, বিভা ঘরামী, শান্তি রানী প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে ডিজিটাল জন্মনিবন্ধনের সংশোধনীর নামে গণহারে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানী করে আসছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত ও সচিব মেজবা উদ্দিন। বক্তারা অভিযোগের তদন্ত করে দ্রুত উল্লেখিতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সবশেষে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমহনা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সূত্রমতে, ডিজিটাল জন্মনিবন্ধনের সংশোধনীতে প্রধানমন্ত্রীর ধার্যকৃত মাত্র ৫০ টাকার স্থলে সাড়ে ১৪শ’ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা গত ৯ মার্চ দুপুরে তার কার্যালয়ে অভিযোগকারীদের এবং অভিযুক্তদের নিয়ে শুনানী করেন।
উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন, জেলা প্রশাসকের কাছে শুনানীর লিখিত প্রতিবেদন জমা দেওয়া হবে। এদিকে ডিজিটাল জন্মনিবন্ধন সংশোধনে শুধু বিশারকান্দি নয়; জেলার প্রায় প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। এতে হয়রানীর শিকার ভুক্তভোগীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর