মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

দুই মাস পর আগৈলঝাড়ার স্কুল ছাত্রী শেরপুর থেকে উদ্ধার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৪:৪৫ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া থেকে অপহৃতা স্কুল ছাত্রী দুই মাস পর শেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। আদালতে জবানবন্দি প্রদান ও ডাক্তারী পরীক্ষার জন্য অপহৃতাকে বরিশাল মেডিকেলে ওসিসিতে প্রেরণ করা হয়েছে।
এসআই মিল্টন মন্ডল জানান, উপজেলার বারপাইকা গ্রামের রিপন বাড়ৈর মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী পিংকি বাড়ৈ ৫ই জানুয়ারী প্রাইভেট পরতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় ৯ই জানুয়ারী পিংকির মা অঞ্জলী বাড়ৈ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় সাধারণ ডায়েরী করেন।
ওই ডায়েরীর তদন্তে জানা যায়, মোবাইল ফোনের সূত্র ধরে পিংকির সাথে শেরপুর সদর থানার মোতালেব মিয়ার ছেলে গাড়ির হেলপার সোহাগ মিয়ার সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরে পিংকি তার সাথে পালিয়ে যায়।
তথ্য প্রযুক্তির মাধ্যমে এসআই মিল্টন মন্ডল অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে শেরপুর সদর থানা এলাকার সোহাগ মিয়ার বাসা থেকে স্কুল ছাত্রী পিংকিকে উদ্ধার করেন। এসময় সোহাগ পালিয়ে যায়।
বুধবার সকালে উদ্ধারকৃত ছাত্রীকে আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা অঞ্জলী বাড়ৈ বাদী হয়ে ৯ই মার্চ রাতে আগৈলঝাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন, নং৩(৯.৩.২২)।
বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত ছাত্রীকে আদালতে জবানবন্দি প্রদান ও ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর