মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৩:১১ অপরাহ্ণ

“মুজিব বর্ষের সফলতা, দূর্যোগ প্রস্ততিতে গতিশীলতা” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থপনা কমিটির উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নারী, পুরুষের সমন্বয়ে উপজেলা সদরে র‌্যালী, সংক্ষিপ্ত আলোচনা সভা, গৌরনদী ফায়ার সার্ভিস টিম লিডার মুহিদুল ইসলারে নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদান করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নেহের নিগার তনু, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, শিক্ষাঅফিসার শেখর রঞ্জন ভক্ত, সমবায় অফিসার মো. কামরুজ্জামানসহ প্রমুখ কর্মকর্তা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর