মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে সাংবাদিক এস এম মনিরুজ্জামানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১২:৩৮ অপরাহ্ণ

দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক সংগ্রামের টাঙ্গাইল জেলা সংবাদদাতা অধ্যাপক এস এম মনিরুজ্জামান এর রুহের মাগফিরাত কামনায় নাগরপুরে উপজেলা সংগ্রাম প্রতিনিধি ডা.এম.এ.মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১০ মার্চ ২০২২ খ্রি.) সকালে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ডা.এম.এ.মান্নান তার বক্তব্য বলেন-আমরা একজন যোগ্য সাংবাদিক, সমাজসেবক ও দক্ষ দায়ীকে হারালাম।সাংবাদিক মনিরুজ্জামান ছিলেন একজন সফল সাংবাদিক ও সমাজকর্মী।তিনি সর্বদা অসহায় মানুষের পাশে থাকতেন। তিনি ছিলেন আর্দশ ও দেশপ্রেমীক সাংবাদিক তৈরী করার মহা নায়ক।মহান আল্লাহ যেন সাংবাদিক মনিরুজ্জামানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন,আমিন
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগরপুর প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক আমজাদ হোসেন রতন, নাগরপুর উপজেলা ওলামা লীগের সভাপতি মো.শাহ আলম মিয়া,মেডিকেল অফিসার ডা.কাউছার খাঁন,প্রচারক মো.সোনা মিয়া,ব্যবসায়ী মোহাম্মদ আলী, হাফেজ মাসুম বিল্লাহ, বাবু,আরিফ প্রমূখ।
উল্লেখ্য সাংবাদিক এস এম মনিরুজ্জামান ঢাকার মহাখালী শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোর ৪টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি প্যানক্রিয়াস ইনফেকশন, ডায়াবেটিস ও প্রেসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে  লাইফ সাপোর্টে ছিলেন।
তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। পরিবারের সাথে টাঙ্গাইল শহরের কোদালিয়ায় তিনি বাস করতেন। এস এম মনিরুজ্জামান সাংবাদিকতার পাশাপাশি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর