মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

গৌরনদীতে জতির পিতার জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৯:০৩ অপরাহ্ণ

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান. প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীসহ অন্যান্যরা। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশগ্রহন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর