মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ

বিভাগীয় শহর বরিশালে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষন দিবসে সিটি কর্পোরেশন, আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, মেট্রোপলিটন এবং জেলা পুলিশের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে নগরীর শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের অস্থায়ী ম্যুরালে পূস্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। একইসময় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে জেলার গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুরসহ দশটি উপজেলায় প্রশাসনের উদ্যোগে দিবসটি উদ্যাপন করা হয়েছে। এছাড়াও বিকেল ৩ টা ২০ মিনিটে একযোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার, সিটি কর্পোরেশন ভবন, প্রতিটি কাউন্সিলর কার্যালয় এবং নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। বিকেল চারটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর